কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩১ মে, ২০২৬ এ ০৩:৪৫ PM
কন্টেন্ট: পাতা
পটভূমি ও ইতিহাস
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার অন্তর্গত সেনবাগ বাজারে( মীরগঞ্জ বাজার)অবস্থিত।
বিদ্যালয়টি ১৯৩৯ মতান্তরে ১৯৪১ সালে সর্বপ্রথম মাইনর স্কুল থেকে হাই-স্কুল হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৩৯ মতান্তরে ১৯৪১ সাল থেকে একাধারে প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ, এবং খ্যাতিমান শিক্ষক জনাব মরহুম হাবিব উল্লাহ চৌধুরী নিজে উদ্যোগী হয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং স্কুল এর দায়িত্বভার হাতে নেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সেনবাগ ভ্রমণকালে বিদ্যালয়টির সরকারীকরণের ঘোষণা দেন এবং ১৯৮৮ সালে স্কুলটির সরকারীকরণ হয়। [২]বিদ্যালয়টির এড্যুকেশনাল ইন্সটিটিউশন আইডেন্টিফিকেশন (EIIN) নাম্বার হলো ১০৭৪৭৪। এটি একটি বালক বিদ্যালয় এবং বাংলা মাধ্যমে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা এই তিন বিভাগে পাঠদান করা হয়।